ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে ইরানের হামলা, রাষ্ট্রদূতকে তলব দিল্লির
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি অতিক্রমের সময় ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে হামলার ঘটনা ঘটিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১৮ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
ঘটনার পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানান।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার জাহাজ দুটির একটি প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি অপরিশোধিত তেল বহন করছিল। জাহাজ দুটির নাম ‘জগ অর্ণব’ ও ‘সানমার হেরাল্ড’ এবং দুটিতেই সরাসরি গুলি করা হয়েছে বলে জানানো হয়।
নয়াদিল্লি এ ঘটনায় আইআরজিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানায়।
অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব ইরানি রাষ্ট্রদূতকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেন। পাশাপাশি ভারতের দিকে আসা জাহাজগুলো যাতে হরমুজ প্রণালি দ্রুত ও নিরাপদে অতিক্রম করতে পারে, সেই প্রক্রিয়া পুনরায় চালুর ওপর জোর দেন তিনি।
ইএই্চপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত