ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের তুলনায় কম সময়ে পরীক্ষা আয়োজন করা হবে, যাতে দীর্ঘসূত্রতা কমে এবং ফল প্রকাশ দ্রুত করা যায়।
শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জানা গেছে, গত বছর ২৬ জুন শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত প্রায় দুই মাস ধরে পরীক্ষা চলেছিল। সেই অভিজ্ঞতা বিবেচনায় এবার পরীক্ষা আট সপ্তাহের পরিবর্তে পাঁচ সপ্তাহে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে সারা দেশে একযোগে পরীক্ষা শুরু হবে। পাশাপাশি চলতি সপ্তাহেই পরীক্ষার রুটিন প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।
শিক্ষামন্ত্রী পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে বোর্ড চেয়ারম্যানদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে রুটিন ও নির্দেশনা সংগ্রহ করতে পারবে।
এর আগে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ৭ জুন পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল। তবে মন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ২ জুলাই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে—যা পূর্বের পদ্ধতি থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা