ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আগামী বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি সমঝোতা না হলে তিনি আর কোনো ধরনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন না। তিনি ইঙ্গিত দিয়েছেন, চুক্তি না হলে মার্কিন বাহিনী আবারও সামরিক অভিযান শুরু করতে পারে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়েই আবারও সামরিক পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে তিনি জানান, ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ বহাল থাকবে।
ট্রাম্প আরও বলেন, সময়সীমার মধ্যে চুক্তি না হলে পরিস্থিতি অনিবার্যভাবে সংঘাতের দিকে যেতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হচ্ছে। এ সময় দুই দেশ পরোক্ষ আলোচনার মাধ্যমে মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে হোয়াইট হাউস জানিয়েছে, তারা একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদী। এখন সবার নজর বুধবারের দিকে ওয়াশিংটন ও তেহরান কোনো সমঝোতায় পৌঁছায় কি না, নাকি আবারও উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য পরিস্থিতি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত