ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নি-হ-ত ৮
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন।
রোববার (১ মার্চ) সংঘটিত এই হামলায় আরও অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা ‘মাজেন ডেভিড আডোম’ (এমডিএ) জানিয়েছে, জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ এলাকায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ৮ জন প্রাণ হারান।
এমডিএ-র মুখপাত্র জাকি হেলার এক বিবৃতিতে বলেন, বেইত শেমেশে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে হতাহতের এই ঘটনা ঘটেছে। উদ্ধারকারীরা বর্তমানে ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছেন। আহতদের দ্রুত হাসপাতালে সরিয়ে নেওয়ার জন্য চিকিৎসক দলের পাশাপাশি একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। হামলার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী