ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তালিকার ‘নেতা’ ক্যাটাগরিতে ১৬ নম্বরে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তবে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর রাজনৈতিক অবস্থান দ্রুত পরিবর্তিত হয়। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল জয় লাভের মাধ্যমে তিনি জাতীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।
আরও বলা হয়, এই বিজয়ের মাধ্যমে তিনি তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক পথ অনুসরণ করেন। তবে ঢাকায় ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় খালেদা জিয়ার মৃত্যু তাঁর জন্য বড় ধাক্কা হয়ে আসে। এর মধ্যেই জানুয়ারিতে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে তিনি দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান।
তিনি বলেন, ১৭ কোটি মানুষের দেশকে এগিয়ে নিতে অর্থনীতির পুনরুজ্জীবন জরুরি। উচ্চ মূল্যস্ফীতি, তরুণদের বেকারত্ব এবং আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এসব চ্যালেঞ্জ দ্রুত সমাধান করা প্রয়োজন। তারেক রহমান আরও বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকা জরুরি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্থান পাওয়া বাংলাদেশের জন্য গৌরব ও ঐতিহাসিক অর্জন। তিনি বলেন, TIME 100 Most Influential People of 2026 তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তি তাঁর দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি।
তিনি আরও লেখেন, কঠিন সময়ে গণতন্ত্র ও ভোটাধিকারহীনতার পরিস্থিতিতে তারেক রহমান নেতৃত্ব দিয়ে মানুষের কণ্ঠস্বরকে শক্তি দিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং অবাধ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন। উপদেষ্টা আরও উল্লেখ করেন, দেশে ফিরে তারেক রহমান ‘আই হ্যাভ এ প্লান’ বলে যে ঘোষণা দিয়েছিলেন, সেই পরিকল্পনা অনুযায়ী তিনি একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে