ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত টিমের সদস্যদের প্রতি সরকারের ভাবমূর্তি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং সরকারের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে হবে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সেবায় নিয়োজিত থাকা একটি সৌভাগ্যের বিষয়। টিমের সদস্যদের তিনি ‘খাদেম’ হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, হজযাত্রীদের সেবা বাদ দিয়ে অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া যাবে না। যারা হাজিদের সঙ্গে অসদাচরণ করবে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আল্লাহর মেহমানদের সেবায় কোনো গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
মন্ত্রী জানান, যেসব সদস্য দায়িত্ব পালন করে হাজিদের সন্তুষ্টি অর্জন করবেন, তাদের পরবর্তী বছরেও দায়িত্বে রাখা হবে। আর যারা দায়িত্বে অবহেলা করবেন, তাদের দেশে ফিরিয়ে দেওয়া হতে পারে।
প্রশিক্ষণ চলাকালে হজ টিমের সদস্যরা হাত তুলে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ সভাপতিত্ব করেন। এতে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম বক্তব্য রাখেন।
এর আগে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক বিভিন্ন টিমের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম