ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
‘২০২৮ সালের মধ্যে এক লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি’
নিজস্ব প্রতিবেদক: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে হিট প্রকল্পের আওতায় বড় ধরনের প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে প্রায় ১ লাখ শিক্ষার্থীকে সফট স্কিলস, নৈতিকতা ও মূল্যবোধ চর্চা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
বুধবার (১৫ এপ্রিল) ইউজিসি ভবনে হিট প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সংশোধন নিয়ে অংশীজনদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংশোধিত ডিপিপিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও ধাপে ধাপে এই কার্যক্রমের আওতায় আসবে।
ইউজিসি চেয়ারম্যান আরও জানান, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান গবেষণা উপপ্রকল্পগুলোর কার্যক্রম কঠোরভাবে তদারকি করা হবে। প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধাপ সরকারি বিধি-বিধান অনুযায়ী সম্পন্ন হচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা হবে। প্রয়োজনে ডিপিপিতে নতুন বিধান যুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সফট স্কিলস, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক প্রশিক্ষণ কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অভ্যন্তরীণ ফ্যাকাল্টি এক্সচেঞ্জ চালু করা গেলে নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবে।
সংশোধিত ডিপিপিতে আরও অন্তর্ভুক্ত করা হবে আন্তর্জাতিক ডেস্ক চালু, দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণ, ভার্চুয়াল পাঠদান প্ল্যাটফর্ম তৈরি, ক্যারিয়ার সেন্টার ও অ্যালামনাই অফিস স্থাপনসহ নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ইউজিসি সদস্যবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, হিট প্রকল্প পরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, বিডিরেন এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা