ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল কলঙ্কময়: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে কলঙ্কময় বলে মন্তব্য করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় জামিয়া কারিমিয়া মিলনায়তনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভায় তিনি বলেন, “অনিয়ম রোধে এত ত্যাগ ও রক্তের পরেও নির্বাচনে আগের ঘটনার পুনরাবৃত্তি জাতিকে হতাশ করেছে।”
চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে রেজাউল করীম বলেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে জালিয়াতির কারণে স্বৈরতন্ত্র উৎখাতের জন্য জুলাই অভ্যুত্থান হয়েছিল। “অনেক ত্যাগ ও জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। আমরা স্বৈরতন্ত্রের চিরতরে বিলোপ চেয়েছিলাম। কিন্তু আক্ষেপের বিষয় হলো, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, তা ঘিরে ‘ইলেকশন মেকানিজমের’ অসংখ্য অভিযোগ উঠেছে।”
চরমোনাই পীর আরও বলেন, “আমরাও আমাদের বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অভিযোগ পেয়েছি যে, অনেক বুথে এজেন্ট বের করা, ভয়ভীতি দেখানো এবং ভোট গণনায় ছলচাতুরি সহ নানা ধরনের অনিয়ম হয়েছে।”
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনের অনিয়ম সংক্রান্ত সব অভিযোগ নির্মোহভাবে তদন্ত করা উচিত। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভায় ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় দেশের বিভিন্ন প্রার্থীদের অভিজ্ঞতা ও নির্বাচনের সার্বিক চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি