ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
ভাষা শহীদদের ত্যাগ স্মরণ করলেন জয়া আহসান
বিনোদন ডেস্ক: রক্তস্নাত ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রাণ উৎসর্গ করা ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও তাদের অনুভূতি প্রকাশ করছেন। এর মধ্যে অন্যতম জয়া আহসান।
শহীদ দিবস উপলক্ষে ফেসবুকে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন জয়া আহসান। পোস্টে তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলা ভাষার প্রতি নিজের অকৃত্রিম ভালোবাসা তুলে ধরেছেন।
জয়া লেখেন, “২১শে ফেব্রুয়ারি। এই দিনটা এলে ভোরের আলোটাও যেন একটু নরম হয়, বাতাসে ভেসে আসে অদ্ভুত এক শোক আর গর্বের মিশ্র গন্ধ। মনে হয়, মাটির খুব গভীর থেকে কেউ ফিসফিস করে বলছে, ‘ভাষাকে ভালোবাসো।’”
তিনি আরও উল্লেখ করেন, ভাষা শুধু শব্দ নয়, বরং মায়ের আঁচলের গন্ধ, শৈশবের প্রথম ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। সেই ভাষা বাঁচাতে ১৯৫২ সালের তরুণেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। গুলির শব্দের সামনে তারা ভয়কে ছোট করে দেখেছিল, কারণ তাদের কাছে বাংলা ছিল জীবনদায়ী, থামানো যায় না।
ভাষা শহীদদের নাম স্মরণ করে জয়া লিখেছেন, সালাম, বরকত, রফিক, জব্বার; এই নামগুলো উচ্চারণ করলেই বুকের ভেতরে এক অদ্ভুত হাহাকার জেগে ওঠে। তারা শুধু শহীদ নন, আমাদের প্রতিটি ‘মা’ শব্দের ভিতরে লুকিয়ে থাকা সাহস।
জয়া আরও বলেন, “আজ আমরা সহজে বাংলায় লিখি, কথা বলি, মনের কথা প্রকাশ করি। অথচ এই সহজতার পেছনে কত রক্ত, কত অশ্রু, কত অসমাপ্ত স্বপ্ন লুকিয়ে আছে। একুশ মানে মাথা নত করে দাঁড়ানো, ভেতর থেকে শক্ত হয়ে ওঠা এবং নিজের ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা।”
শেষে তিনি লিখেছেন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, তোমাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না, শুধু হৃদয়ে বহন করে যাব চিরকাল।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী