ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৪২ বছরে মা হচ্ছেন কারিশমা তান্না
বিনোদন ডেস্ক: হিন্দি টেলিভিশনের পরিচিত অভিনেত্রী কারিশমা তান্না জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন মা হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে স্বামী বরুণ বাঙ্গেরার সঙ্গে ছবি শেয়ার করে এই সুখবর জানান তিনি।
৪২ বছর বয়সে প্রথম সন্তানের আগমনের খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী। ছবিতে ঢিলেঢালা পোশাকে তার বেবি বাম্প স্পষ্ট দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, “একটি অলৌকিক ঘটনা... জীবনের সেরা উপহার পেতে যাচ্ছি আমরা। আমাদের ছোট পরিবার এবার আরও বড় হতে চলেছে।”
গত কয়েক মাস ধরে তার পোশাক ও শারীরিক পরিবর্তন নিয়ে ভক্তদের মধ্যে যে জল্পনা চলছিল, তা অবশেষে নিজেই নিশ্চিত করলেন কারিশমা তান্না। এই ঘোষণার পর বলিউডের একাধিক তারকা মৌনি রায়, হিনা খান ও একতা কাপুরসহ অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা তান্না। বিয়ের দুই বছরের মাথায় তাদের পরিবারে নতুন সদস্য আসার খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কভি বহু থি’ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন কারিশমা তান্না। পরবর্তীতে ‘বিগ বস’ এবং সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘স্কুপ’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে বিশেষ পরিচিতি লাভ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি