ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আল্লু অর্জুন: কতো টাকার মালিক এই সুপারস্টার?
দক্ষিণ ভারতের অল-টাইম ফেভারিট তারকাআল্লু অর্জুন আজ ৮ এপ্রিল জন্মদিন পালন করছেন। ‘পুষ্পা’ সিনেমার পর ভারত ও উপমহাদেশের সিনেমা প্রেমীদের হৃদয়ে অমর হয়ে গেছেন তিনি।
চলচ্চিত্রের পরিবার, কিন্তু নিজের লড়াই
১৯৮২ সালে চেন্নাইয়ে জন্ম, বাবা আল্লু অরবিন্দ প্রখ্যাত প্রযোজক, চাচাতো দাদা মেগাস্টার চিরঞ্জীবী। ছোটবেলা থেকেই আল্লুর জীবন ক্যামেরা, আলো এবং অ্যাকশনের সঙ্গে যুক্ত। তবে নিজের জায়গা তৈরি করতে হয়েছে আলাদা করে লড়াই।
ক্যারিয়ারের মাইলফলক
শিশুশিল্পী হিসেবে শুরু হলেও নায়ক হিসেবে আত্মপ্রকাশ ২০০৩ সালে ‘গঙ্গোত্রী’ দিয়ে। মাঝারি সফলতার পরই ২০০৪ সালে ‘আরিয়া’ মুক্তি পায়, যা রাতারাতি তাঁকে সুপারস্টার বানিয়ে দেয়।
স্টাইল ও নাচে অপ্রতিদ্বন্দ্বী
আল্লু অর্জুন শুধু অভিনয় নয়, ফ্যাশন, হেয়ারস্টাইল এবং নাচের মাধ্যমে তিনি ভক্তদের প্রেরণা। গানের স্টেপগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তাই তাকে ‘স্টাইলিশ স্টার’ বলা হয়।
পরিবারের সঙ্গে শান্ত জীবন
২০১১ সালে বিয়ে করেন স্নেহা রেড্ডিকে। দুই সন্তান নিয়ে পরিবারকে অগ্রাধিকার দেন। ভক্তদের সঙ্গে সংযোগ এবং পরিবারের সময়কে জীবনধারার মূল অংশ মনে করেন।
বিলাসিতা ও সম্পদ
৫০০ কোটি টাকার সম্পদ, হায়দরাবাদের বাংলো ‘ব্লেসিং’, সাত কোটি টাকার ভ্যানিটি ভ্যান, ব্যক্তিগত বিমান সবকিছুই আধুনিক তারকাজীবনের প্রতীক।
বিতর্কের ছায়া
‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। মামলায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন, তবে ব্যক্তিগত বন্ডে জামিন পান। রাতটি হাজতখানায় কাটানো তাঁর ক্যারিয়ারের বিতর্কিত ঘটনা হিসেবে মনে রাখা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা