ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চলে গেলেন কিংবদন্তি কন্ঠশিল্পী আশা বোঁসলে
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি ও প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
এর আগে হৃদ্রোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতায় আক্রান্ত হয়ে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরেই তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১৯৩৩ সালে সংগীতপ্রেমী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। মাত্র ৯ বছর বয়সেই তিনি পেশাদার সংগীতজীবন শুরু করেন। ১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করার মাধ্যমে তার যাত্রা শুরু হয়। ১৯৫০-এর দশকে তিনি বলিউডে শক্ত অবস্থান গড়ে তোলেন এবং বড় বোন লতা মঙ্গেশকরের পাশাপাশি নিজস্ব স্বতন্ত্র গায়কী দিয়ে দীর্ঘ কয়েক দশক শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন।
প্রথমদিকে ক্যাবারে ও চটুল গানের জন্য পরিচিত হলেও পরবর্তীতে তিনি গজল ও ধ্রুপদী ঘরানার গানেও নিজের অসাধারণ দক্ষতা দেখান। বিশেষ করে ‘উমরাও জান’ ছবির গান তার বহুমুখী প্রতিভার প্রমাণ হিসেবে বিবেচিত হয়।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি সাতবার ফিল্মফেয়ার পুরস্কার এবং দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ‘দিল চিজ কেয়া হ্যায়’ এবং ‘মেরা কুছ সামান’ গান তাকে জাতীয় পর্যায়ে বিশেষ স্বীকৃতি এনে দেয়।
২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, আধুনিক সংগীত খুব বেশি শোনেন না; বরং ধ্রুপদী সংগীত এবং পণ্ডিত ভীমসেন যোশীর গান তার বেশি পছন্দ। তবে রাহাত ফতেহ আলী খান ও সুনিধি চৌহানের কিছু গান তার ভালো লাগত বলেও উল্লেখ করেন তিনি।
ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন এই কিংবদন্তি শিল্পী। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে নিজের সচিব গণপতরাও ভোঁসলেকে বিয়ে করেন তিনি। পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এরপর ১৯৮০ সালে তিনি বিখ্যাত সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৯৪ সালে তার মৃত্যু পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন।
জীবনের শেষ সময়ে তার সঙ্গী ছিলেন নাতনি জেনাই ভোঁসলে। তার মৃত্যুতে ভারতীয় সংগীতের এক স্বর্ণযুগের অবসান ঘটল বলে শোক প্রকাশ করছেন অনুরাগীরা ও সংগীতপ্রেমীরা।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)