ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন নায়িকা বর্ষা
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি আফিয়া নুসরাত বর্ষা ও অনন্ত জলিলকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন আগেই অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বর্ষা। তবে এবার তার স্বামী অনন্ত জলিল ইঙ্গিত দিয়েছেন, চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে বর্ষা রাজনীতিতে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল এসব কথা জানান। সেখানে তিনি বলেন, বর্ষা দীর্ঘদিন ধরে কোনো প্রচার-প্রচারণা ছাড়াই নীরবে মানুষের সেবা করে আসছেন।
তিনি আরও জানান, বর্ষা স্কুল ব্যাগে করে টাকা নিয়ে নিজ হাতে দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেছেন। যদিও আগে তারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তবে দেশসেবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
রাজনীতিতে সততা প্রসঙ্গে অনন্ত জলিল জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর নেতা হাসনাত আব্দুল্লাহ-এর উদাহরণ টেনে তার সাহসী ও সরাসরি বক্তব্যের প্রশংসা করেন। তিনি বলেন, সৎ থেকেও নেতৃত্ব দেওয়া সম্ভব, আর সৎ মানুষকে জনগণ কখনো প্রত্যাখ্যান করে না।
তিনি আরও বলেন, “কেউ সৎ থাকলে তাকে দেশ থেকে বিতাড়িত হতে হয় না। আমি যদি সৎ থাকি, জনগণ সেটি বুঝবে। তাই নেতৃত্বও সৎভাবে দেওয়া সম্ভব এটাই আমার মূল কথা।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত