ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আশা ভোসলের মৃ'ত্যুতে শাহরুখ খানের আবেগঘন বার্তা
বিনোদন ডেস্ক: ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলের মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভারতের শোবিজ অঙ্গন থেকে শুরু করে সমগ্র উপমহাদেশের শিল্পী ও ভক্তরা এই কিংবদন্তি কণ্ঠশিল্পীর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।
এরই মধ্যে প্রিয়াংকা চোপড়া, উদিত নারায়ণ, এ আর রহমান, আলকা ইয়াগনিক এবং অভিনেত্রী কাজলসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানান। নব্বই দশকের বলিউডে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই সংগীতশিল্পীকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
আশা ভোসলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে শাহরুখ খান লেখেন, তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার কণ্ঠ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ভিত্তি হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন সময়ের ঊর্ধ্বে এক অনন্য প্রতিভা। ব্যক্তিগত জীবনে তার কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আশীর্বাদের কথা স্মরণ করে শাহরুখ তাকে গভীরভাবে মিস করার কথাও জানান।
রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোসলে। সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সংগীতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু সম্মাননায় ভূষিত হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা