ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হচ্ছে চীনা এআই ‘ডিপসিক’
ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট ‘ডিপসিক’ তাদের দেশে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। সম্প্রতি মার্কিন সিনেটর জশ হাওলি একটি বিল উত্থাপন করেছেন, যেখানে সরকারি ডিভাইসসহ ব্যবসা প্রতিষ্ঠানে এ চ্যাটবট ব্যবহারে কড়া শাস্তির বিধান রাখা হয়েছে।
আইন লঙ্ঘন করলে ১০ লাখ ডলার জরিমানা ও ২০ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। অন্যদিকে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ম ভাঙলে ১০ কোটি ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে।
ডিপসিক নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ হলো, গোপনীয়তা ও নিরাপত্তা। মার্কিন প্রশাসনের দাবি, চীনা প্রযুক্তি সংস্থাগুলো প্রায়ই ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের সঙ্গে ভাগ করে নেয়। এ একই উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্র আগে টিকটক নিষিদ্ধ করার চিন্তা করেছিল।
হাওলির মতে, ডিপসিক ব্যবহার করলে মার্কিন নাগরিকদের তথ্য চীনা কর্তৃপক্ষের হাতে চলে যেতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইতালি, তাইওয়ান এবং অস্ট্রেলিয়াও ডিপসিক নিষিদ্ধ বা নিয়ন্ত্রণের পথে হাঁটছে।
তবে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে ভারত। দেশটির আইটিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে ডিপসিককে স্থানীয় সার্ভারে হোস্ট করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)