ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
পহেলা মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু
নিজস্ব প্রতিবেদক: আগামী ১ লা মার্চ শুরু হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ। বিলম্ব ফি (জরিমানা) ছাড়া এ ৯ মার্চ পর্যন্ত চলবে কার্যক্রম। ফি পরিশোধ করা যাবে ১০ মার্চ পর্যন্ত। তবে জরিমানাসহ শিক্ষার্থীরা ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরাই আবেদন ফরম পূরণ করতে পারবেন। কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন বহির্ভূত বিষয়ে পরীক্ষায় অংশ নিলে সংশ্লিষ্ট বিষয় বা বিষয়গুলোর পরীক্ষা কোনো ধরনের যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে।
এ বছর এইচএসসি পরীক্ষার ফরম পূরণে তিন বিভাগেই ফি বাড়ানো হয়েছে। গত বছরের তুলনায় এবার ২১০ টাকা করে ফি বৃদ্ধি করা হয়েছে।
নতুন নির্ধারিত ফি অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে মোট ২ হাজার ৯৯৫ টাকা দিতে হবে, যা গত বছর ছিল ২ হাজার ৭৮৫ টাকা। এ ক্ষেত্রে বোর্ড ফি ২ হাজার ১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) ৮৫৫ টাকা।
মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ফরম পূরণ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা, যা গত বছর ছিল ২ হাজার ২২৫ টাকা। এ ক্ষেত্রে বোর্ড ফি ১ হাজার ৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা।
তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যোগ হবে। একইভাবে ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়ের জন্য অতিরিক্ত ১৪০ টাকা দিতে হবে।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, কলেজগুলোতে নির্বাচনি পরীক্ষা শেষ করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর ১ মার্চ থেকে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। তবে এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই তা জানিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী