ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
সরকারি চাকরিতে মেধার পাশাপাশি নৈতিকতা জরুরি: ইউজিসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে শুধু মেধা ও একাডেমিক যোগ্যতা নয়, প্রার্থীদের নৈতিকতা ও মূল্যবোধও সমান গুরুত্ব পেতে হবে এমন মত দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি পাবলিক সার্ভিস কমিশনকে (পিএসসি) এ বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাজধানীর সোনারগাঁওয়ে আয়োজিত ‘স্থবিরতা থেকে সুশাসনের নবযাত্রা: বিপিএসসি সংস্কার প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে ‘সরকারি চাকরিতে নিয়োগে মেধা ও জনআস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।
ড. মামুন আহমেদ বলেন, পিএসসি সাধারণত মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেয়। তবে অনেক ক্ষেত্রে প্রার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতির কারণে তারা জনগণকে প্রত্যাশিত সেবা দিতে ব্যর্থ হন। এতে সরকারি কর্মকাণ্ডে জনআস্থা কমে যায়, যা দেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কাজ শুধু দক্ষ জনবল তৈরি নয়; বরং এমন মানুষ গড়ে তোলা, যারা ভবিষ্যতে যেকোনো ক্ষেত্রে সফল হতে পারে চাকরি বা উদ্যোক্তা জীবন উভয় ক্ষেত্রেই। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে মনোযোগ দিতে হবে।
এছাড়া, বিশ্ববিদ্যালয় পর্যায়ে নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরির লক্ষ্যে দ্রুত একটি নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়, ইউজিসি ও পিএসসি যৌথভাবে কাজ করবে বলেও জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মত দেন, সরকারি নিয়োগ প্রক্রিয়ায় জনআস্থা ফিরিয়ে আনতে মেধার পাশাপাশি নৈতিকতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ