ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক: বৈশাখী উৎসবকে সামনে রেখে বেসরকারি মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আর্থিক সহায়তার সুখবর দিয়েছে সরকার। এপ্রিল ২০২৬ মাসের বৈশাখী ভাতার চেক ইতোমধ্যে ছাড় করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা-২০২৬ বাবদ ৪টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। চেক হস্তান্তরের তারিখ ১৩ এপ্রিল ২০২৬, স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-১২২।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা ১৪ এপ্রিল ২০২৬ তারিখের পর থেকে নিজ নিজ ব্যাংক শাখা থেকে বৈশাখী ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।
দেশজুড়ে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮২২৯টি। এর মধ্যে দাখিল পর্যায়ের ৫৭৬৭টি, আলিম পর্যায়ের ১২৮৫টি এবং ফাজিল ও কামিল পর্যায়ের যথাক্রমে ৯৯৩ ও ১৮৪টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন, যারা এই ভাতার আওতায় আসবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত