ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
'এআই বিকাশে চাকরি হারানোর শঙ্কা থাকলেও আছে নতুন সুযোগ'
আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ বৈশ্বিক শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। তিনি মনে করেন, এআই-এর কারণে অনেক পেশার ধরণ বদলে যাবে এবং কিছু ক্ষেত্রে চাকরি হারানোর আশঙ্কা থাকলেও মানুষের উদ্ভাবনী ক্ষমতা শেষ পর্যন্ত আরও উন্নত কর্মসংস্থান সৃষ্টি করবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে স্যাম অল্টম্যান বলেন, এআই প্রযুক্তি বিভিন্ন পেশার পুনরাবৃত্তিমূলক কাজগুলোকে স্বয়ংক্রিয় করে তুলবে। এর প্রভাব অফিস কর্মচারী থেকে শুরু করে কারখানার শ্রমিক—সবার ওপরই পড়বে। তিনি স্বীকার করেন যে, এই স্বয়ংক্রিয়করণ নিয়ে জনমনে যৌক্তিক উদ্বেগ রয়েছে। তবে তিনি আশার বাণী শুনিয়ে বলেন, ইতিহাস সাক্ষী দেয় যে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানুষ সবসময় নতুন কাজের পদ্ধতি তৈরি করে খাপ খাইয়ে নিয়েছে।
অল্টম্যানের মতে, এআই-এর প্রসার বিশেষ করে কোডিং, কনটেন্ট ক্রিয়েশন, ফাইন্যান্স এবং উৎপাদন খাতের চাকরিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এটি যেমন পুরোনো ধাঁচের কাজ কমিয়ে দেবে, তেমনি সৃষ্টি করবে নতুন নতুন কারিগরি ও সৃজনশীল পেশা।
একই বিষয়ে এর আগে মাইক্রোসফটের এআই প্রধান মুস্তাফা সুলেমান একটি গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে এআই অনেক 'হোয়াইট-কলার' পেশা যেমন—আইনজীবী, হিসাবরক্ষক, মার্কেটার এবং প্রকল্প ব্যবস্থাপকদের কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে সক্ষম হবে। সুলেমানের মতে, শীঘ্রই একটি এআই মডেল তৈরি করা ব্লগ লেখা বা পডকাস্ট তৈরির মতোই সহজ হয়ে যাবে।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসংস্থানে যে বিশাল রূপান্তর নিয়ে আসছে, তা মোকাবিলা করতে হলে মানুষের অভিযোজন ক্ষমতা ও নতুন দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী