×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

দেশের সেবা করতেই দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব

২০২৬ এপ্রিল ১৮ ২১:২১:৪৭

দেশের সেবা করতেই দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও সেবাকে অগ্রাধিকার দিয়েই দায়িত্ব পালন করছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর স্বভাব-আচরণ ও জীবনযাপন অত্যন্ত সাধারণ এবং তিনি আন্তরিকভাবে দেশসেবায় নিয়োজিত। তিনি চান দেশের ইতিবাচক কাজগুলো আরও এগিয়ে যাক।

তিনি আরও বলেন, সরকারের সাফল্যের পথে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি প্রভাব ফেলেছে। তবে এর বাইরে প্রশাসনিক কার্যক্রমে উন্নতি হয়েছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডও তুলনামূলক কমেছে বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি সরকারের ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান জানান এবং কোনো ত্রুটি থাকলে তা অবহিত করার অনুরোধ করেন, যাতে ভবিষ্যতে আরও উন্নতি করা সম্ভব হয়।

সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব মুস্তফা জুলফিকার হাসান, মো. সুজাউদ্দৌলা, শাহাদাৎ হোসেন স্বাধীন এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত