ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রেমিট্যান্স যেন কোনোভাবেই অনানুষ্ঠানিক বা অবৈধ চ্যানেলে না গিয়ে নিয়মিত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশে আসে, সে বিষয়ে প্রবাসীদের উৎসাহিত করতে হবে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বিশ্ব সম্মেলন সিরিজ ২০২৬: সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন বলেন, রেমিট্যান্সের টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং ব্যাংকিং ব্যবস্থার ওপর তাদের আস্থা অটুট থাকে, সেটি নিশ্চিত করা জরুরি। প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈধ পথে আনতে আরো কী কী প্রণোদনা দেওয়া যেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রা অর্জনের উৎসগুলো বেশ ঝুঁকির মুখে রয়েছে। এই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর কোনো বিকল্প নেই।
মন্ত্রী জহির উদ্দিন বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত এনআরবি ডায়াসপোরাকে আরো বেশি দক্ষ করে তোলা এবং তাদের উপার্জিত অর্থ দেশের উন্নয়নে সঠিক চ্যানেলে বিনিয়োগ করা।
তিনি সেন্টার ফর এনআরবি’র প্রশংসা করে বলেন, যারা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সহায়তা করছেন, যেসব ব্যাংক কর্মকর্তা এ বিষয়ে অবদান রাখছেন, তাদের পুরস্কৃত ও উৎসাহিত করার এই উদ্যোগ প্রশংসনীয়।
প্রবাসী আয়ের নতুন উৎস এবং নতুন শ্রমবাজার খুঁজে বের করার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, শুধু প্রচলিত উৎসে আটকে না থেকে বলকান অঞ্চল বা পূর্ব ইউরোপের মতো নতুন বাজারগুলোতে আমাদের মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানে সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ অন্যান্য অতিথিরা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, আমাদের অনেক সফলতার গল্প আছে, কিন্তু আমরা সেগুলো বিশ্ব দরবারে সঠিকভাবে তুলে ধরতে পারি না। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি এবং জুলাই অভ্যুত্থানের মতো বিষয়গুলো আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডিং করা প্রয়োজন।
তিনি বলেন, প্রবাসীদের সুরক্ষায় বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং বিদেশে মিশনগুলো ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করতে কাজ করছে।
অনুষ্ঠান শেষে রেমিট্যান্স আহরণে বিশেষ অবদান রাখা বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক