ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
কয়েক দফা কমার পর বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন ডলারের দুর্বলতা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণায় স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রুপার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা ৩৬ মিনিটে (ইস্টার্ন টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৬০ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৮৩ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে।
জেনার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এবং তেলের দামের ওপর চাপ থাকায় এটি মুদ্রাস্ফীতির উদ্বেগ কমাবে ও সুদের হার কমানোর প্রত্যাশা পুনরুজ্জীবিত করবে বলে আশা করা হচ্ছে—এ সবই স্বর্ণের জন্য সুসংবাদ।
তিনি আরও জানান, স্বর্ণের দাম স্বল্পমেয়াদে আবারও আউন্স প্রতি ৫ হাজার ডলার অতিক্রম করতে পারে।
এদিকে সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। স্পট সিলভারের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮১ দশমিক ৯৯ ডলার লেনদেন হচ্ছে। এতে চলতি সপ্তাহে ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে মূল্যবান ধাতুটির দাম। এছাড়াও প্ল্যাটিনামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ১৩০ দশমিক ৪২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশবেড়ে ১ হাজার ৫৮৮ দশমিক ৪৪ ডলারে বিক্রি হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি