ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর বন্দর অবরোধ বহাল: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে নতুন করে কঠোর অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত তেহরানের বিরুদ্ধে বন্দর অবরোধ তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বর্তমানে হরমুজ প্রণালি বাণিজ্যিক কার্যক্রমের জন্য পুরোপুরি উন্মুক্ত এবং প্রস্তুত থাকলেও ইরানের ক্ষেত্রে মার্কিন বন্দর অবরোধের কোনো পরিবর্তন হবে না।
প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করে বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত লেনদেন বা সমঝোতা শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বন্দর অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে।
তবে তিনি এই প্রক্রিয়া নিয়ে আশাবাদ ব্যক্ত করে যোগ করেন, আলোচনার অধিকাংশ পয়েন্ট বা শর্তাবলী ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। ফলে অবশিষ্ট কাজগুলো খুব দ্রুতই শেষ হবে বলে তিনি বিশ্বাস করেন।
বিশ্লেষকদের মতে, একটি স্থায়ী ও কার্যকর শান্তি চুক্তি নিশ্চিত করতেই এই কৌশলগত চাপ ধরে রেখেছে ওয়াশিংটন। তাদের ধারণা, আলোচনার শেষ পর্যায়ে এসে যুক্তরাষ্ট্র এই অবস্থান বজায় রেখে ইরানকে সমঝোতায় বাধ্য করতে চাইছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ