ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রামে স্বাধীনতা পদক পেল ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মোট আট ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক প্রদান করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, সমাজ, সংস্কৃতি, শিক্ষা এবং মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে পারা চসিকের জন্য গর্বের বিষয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। এর মধ্যে স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল করিম এবং শিক্ষাক্ষেত্রে নূর আহমদ চেয়ারম্যানকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।
চিকিৎসা ক্ষেত্রে ডা. এম. এ. ফয়েজ এবং সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী সম্মাননা লাভ করেন। ক্রীড়াক্ষেত্রে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানকে সম্মানিত করা হয়।
এছাড়া সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসকে সম্মাননা দেওয়া হয়। সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতারকেও স্বাধীনতা স্মারক সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ই্এইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত