ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গোপনে বিয়ে করতে যাওয়ার প্রথম স্ত্রীর সাথে বিরোধ, আহত ৫
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বিতীয় বিয়ে ঘিরে বরের বাড়িতে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোপনে বিয়ে করতে যাওয়ার প্রস্তুতির সময় প্রথম স্ত্রী ও তার স্বজনরা সেখানে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ৪-৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ আগস্ট একই গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে মহিম উদ্দিন রুবেলের সঙ্গে দক্ষিণ চরবড়ালি গ্রামের আবদুস ছোবহানের মেয়ে রিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে চলে যান। কয়েক মাস আগে দেশে ফিরে তিনি স্ত্রীর শারীরিক অক্ষমতার কথা উল্লেখ করে গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তালাক দেন।
পরে শনিবার রুবেলের দ্বিতীয় বিয়ের দিন নির্ধারণ করা হয়। বিষয়টি জানতে পেরে তার সাবেক স্ত্রী রিমা আক্তার ও পরিবারের সদস্যরা রুবেলের বাড়িতে গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৪-৫ জন আহত হন।
রিমা আক্তার দাবি করেন, তাকে তালাক দেওয়ার বিষয়টি সঠিক নয় এবং তাকে না জানিয়েই দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, তারা সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয় এবং কয়েকজনকে মারধর করা হয়।
অন্যদিকে মহিম উদ্দিন রুবেল বলেন, তিনি নিয়ম অনুযায়ী তালাক দিয়েছেন এবং নতুন করে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তার দাবি, পূর্বের স্ত্রীর পক্ষ থেকেই বাড়িতে এসে হামলা চালানো হয়েছে, এতে তাদের পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশনা দেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত