×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

অবরোধ না তুললে হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

২০২৬ এপ্রিল ১৮ ০৯:৫৬:১৮

অবরোধ না তুললে হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ এই সতর্কবার্তা দিয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত মাঠপর্যায়ে নেওয়া হবে, সামাজিকমাধ্যমের বক্তব্যে নয়।

ঘালিবাফ আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অল্প সময়ের মধ্যে একাধিক পোস্ট করেছেন, যেগুলোর সবই ‘মিথ্যা’। তবে তিনি নির্দিষ্ট করে কোন পোস্টগুলো ভুল, তা উল্লেখ করেননি।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্দিষ্ট নিয়ম ও রুট অনুসারে হবে এবং তা ইরানের অনুমতির ওপর নির্ভরশীল থাকবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত