ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি আইনজীবী নেতার স্থায়ী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: শৃঙ্খলাজনিত অভিযোগের তদন্ত শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্স তাদের যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুস সাকিবকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। একই সঙ্গে তাকে পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংগঠনের দপ্তর সেলের সদস্য অ্যাডভোকেট আমিনা আক্তার লাভলী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় গত ১ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।
পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি নোটিশের জবাব জমা দিলেও সেটিকে সন্তোষজনক মনে হয়নি। ফলে ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের যুগ্ম সদস্যসচিব পদ থেকে তাকে স্থায়ীভাবে অপসারণ ও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সহকর্মীদের সঙ্গে বিরূপ ও কুরুচিপূর্ণ মন্তব্য, ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলা উপ-কমিটি বিষয়টি পর্যালোচনা করে। সেই সুপারিশের পর আহ্বায়ক ও সদস্য সচিবের অনুমোদনক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি