ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
সরাসরি অভিযোগ শুনতে ওয়েবসাইট চালু করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ আসনের নাগরিকদের কাছ থেকে সরাসরি অভিযোগ ও অপরাধসংক্রান্ত তথ্য পেতে একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁদাবাজি, দখলবাজি বা যেকোনো অনিয়মের তথ্য যেন দ্রুত তার কাছে পৌঁছে সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ঠাকুরগাঁও-1 আসনের সংসদ সদস্য হিসেবে তিনি এলাকাবাসীকে সরাসরি সমস্যার কথা জানানোর আহ্বান জানান। পোস্টে তিনি লিখেছেন, ঠাকুরগাঁও-১ আসনের যেকোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার https://www.alamgirfortomorrow.com/ ওয়েবসাইট-এর মাধ্যমে জানান।
পোস্টে আরও উল্লেখ করা হয়, ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শিগগিরই তদারকি করব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন