ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
অবসরের পর নিয়োগের সুযোগ নিয়ে আইনমন্ত্রীর সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: অবসরের পর বিচারপতিদের লাভজনক সরকারি পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও ইউএনডিপি আয়োজিত যৌথ ইন্টার্নশিপ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার নামে এক অবসরপ্রাপ্ত জেলা জজ একজন ক্লায়েন্টের কাছ থেকে ১ কোটি ২৫ লাখ টাকা নিয়েছেন এমন অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।
তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সংস্কার আনা জরুরি। পাশাপাশি এই কার্যালয়ের জন্য বাজেট বৃদ্ধি এবং বার কাউন্সিল পরীক্ষাকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর