ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামী হজ থেকে কমবে বিমানভাড়া: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনায় খরচ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিমানভাড়া সর্বনিম্ন পর্যায়ে রাখা হবে এবং আগামী বছর অন্তত ২০ হাজার টাকা পর্যন্ত কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে লিড এজেন্সি আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে এবং সৌদির রাওয়াফ মিনা এজেন্সির সহযোগিতায় হজযাত্রীদের মধ্যে নুসুক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সোমবার হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, হজ এজেন্সিগুলো সঠিক সেবা না দিলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। একইভাবে সেবায় অবহেলা করলে সংশ্লিষ্ট ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এবারই প্রথম দেশে বসেই হজযাত্রীরা নুসুক কার্ড পাচ্ছেন, যা হজ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ভবিষ্যতে আরও আধুনিক ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।
সংসদ সদস্য শামীম কায়সার বলেন, সীমিত সময়ের মধ্যেও বর্তমান সরকার সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে এবার একটি ভালো ব্যবস্থাপনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, সৌদিতে লাল-সবুজের হজ মিশন থেকে যাত্রীরা সেবা পাবেন এবং নুসুক কার্ড হজযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র।
হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বলেন, নুসুক কার্ড ছাড়া হারাম শরীফে প্রবেশসহ নানা জটিলতা তৈরি হতে পারে। দেশে থেকেই কার্ড বিতরণ একটি ভালো উদ্যোগ হলেও এটি বিতরণে সতর্কতা অবলম্বন জরুরি বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে হজে যাওয়া ১৪টি এজেন্সির হজযাত্রীদের মধ্যে নুসুক কার্ড বিতরণ করা হয়। প্রথমবারের মতো দেশে বসেই নুসুক কার্ড পাওয়ায় হজযাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব