ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারতের ভিসা নিয়ে নতুন সুখবর
নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে ভিসা ব্যবস্থা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
ভিসা ইস্যুতে তিনি জানান, বাংলাদেশ মেডিকেল ভিসা সহজ করার বিষয়টি উত্থাপন করেছে এবং ভারত বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে কার্যকর অগ্রগতি দেখা যাবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আলোচনায় উঠেছিল, তবে বিস্তারিত আলোচনা হয়নি। তিনি আরও জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বিবেচনা করা হবে।
জ্বালানি সহযোগিতা নিয়ে তিনি বলেন, এ খাতে ইতোমধ্যে কিছু সহায়তা পাওয়া গেছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দুই দেশের পারস্পরিক ইতিবাচক মানসিকতা থাকলে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সম্ভব। তবে চ্যালেঞ্জ থাকবে এবং সেগুলো মোকাবিলা করেই জাতীয় স্বার্থে অগ্রসর হতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার অবস্থান থেকে কোনো সন্ত্রাসী কার্যক্রম না হয় এ বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাবে।
সরকারের বৈধতা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে বর্তমান সরকার পরিচালিত হচ্ছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে আত্মবিশ্বাস বাড়িয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)