ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নববর্ষে ঐক্য ও সম্প্রীতির আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের প্রাণের সর্বজনীন উৎসব, যা জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
আগামীকাল বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সব বাংলা ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নতুন বছরকে স্বাগত জানান।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, আমাদের গৌরবময় ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক হিসেবে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। বৈশাখের আগমনে মানুষের জীবনে নতুন আশা, প্রত্যাশা ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়, যা অতীতের ব্যর্থতা ও হতাশা কাটিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
তিনি আরও জানান, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। সরকার ইতোমধ্যে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কৃষি খাতকে শক্তিশালী করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে, যা কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা, সততা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি উন্নত ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব।
সবশেষে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে সব অশুভ দূর হয়ে সমাজে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা ঘটবে। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা জানিয়ে তিনি দেশবাসীকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর