ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করলেন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ সব সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তারা গণমাধ্যমে একটি যৌথ খোলা চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বিদায়ী কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীসহ সদস্য নুর খান, ইলিরা দেওয়ান, মো. শরিফুল ইসলাম ও নাবিলা ইদ্রিস স্বাক্ষর করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়। বিলটি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
মূলত বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে অধ্যাদেশ বাতিল হওয়ায় আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালে প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় কার্যকর করা হয়েছে।
চলতি বছরের ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
রাষ্ট্রপতির অনুমোদনে বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী এই নিয়োগ সম্পন্ন হয়। কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পান অন্তর্বর্তী সরকারের সময় গঠিত গুম কমিশনের সদস্য মো. নূর খান, নাবিলা ইদ্রিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শরিফুল ইসলাম এবং মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।
খোলা চিঠিতে বিদায়ী কমিশনাররা বলেন, আইন বাতিলের পর ভুক্তভোগীদের নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে তাদের দায়িত্ববোধ থেকেই তারা এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।
তারা আরও উল্লেখ করেন, মানবাধিকার কমিশনার হিসেবে দীর্ঘ অভিজ্ঞতায় তারা ভুক্তভোগীদের কষ্ট, আইন প্রয়োগকারীদের বাস্তব চ্যালেঞ্জ এবং বিচার ব্যবস্থার জটিলতা গভীরভাবে উপলব্ধি করেছেন। তাই কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থে নয়, বরং ভুক্তভোগীদের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই খোলা চিঠি দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে