ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি পেয়ে নতুন নির্ধারিত মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে এ নতুন দর কার্যকর হয়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির প্রভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ নিয়ে টানা চার দফায় সোনার দাম বাড়লো। এর আগে সর্বশেষ দফায়ও ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছিল। তার আগের ২৮ মার্চ দুই দফায় মোট ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করা হয়। সব মিলিয়ে অল্প কয়েক দিনের ব্যবধানে চার দফায় ২২ ক্যারেট সোনার ভরিতে মোট ১৩ হাজার ১২২ টাকা দাম বেড়েছে।
বুধবার সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন মূল্য নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যারেটের সোনার নতুন দর জানানো হয়েছে।
নতুন দরের হিসেবে ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগের দরের তুলনায় এসব ক্যারেটের ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের দাম বহাল ছিল এবং সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করা হয়েছে।
রুপার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
দেশীয় ও আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজুস নিয়মিত সোনার দর সমন্বয় করে থাকে। সাম্প্রতিক সময়ে দফায় দফায় মূল্যবৃদ্ধিতে বাজারে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট