ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিউবাকে তেল দিচ্ছে রাশিয়া

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১১:৪৫:১৯

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিউবাকে তেল দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন জ্বালানি নিষেধাজ্ঞার মুখে কিউবার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে কিউবার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেন, তা আমলে না নেওয়ার কথা স্পষ্টভাবে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

১৭ ফেব্রুয়ারি কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ মস্কো সফরে গেলে ১৮ ফেব্রুয়ারি ক্রেমলিনে তার সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন। বৈঠকটি অনুষ্ঠিত হয় রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তরে।

সেখানে পুতিন বলেন, “এখন নিষেধাজ্ঞার বিশেষ মৌসুম শুরু হয়েছে। আপনারা জানেন যে আমরা এটাকে কীভাবে দেখি। আমরা এ ধরনের কোনো কিছুকে আমল দিই না, দেবোও না। এ ব্যাপারে আমাদের অবস্থান প্রকাশ্য, স্পষ্ট এবং দ্ব্যর্থহীন।”

কিউবা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। ১৯৫৯ সালে ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবায় কমিউনিস্ট বিপ্লবের পর থেকেই ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে দেশটির। সেই সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে হাভানার। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলেও মস্কো-কিউবা সম্পর্ক এখনও ঘনিষ্ঠ রয়েছে।

এদিকে চলতি বছরের ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ ও দেশটির তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিপাকে পড়ে কিউবা। কারণ মাদুরো সরকার কিউবাকে স্বল্পমূল্যে নিয়মিত তেল সরবরাহ করত। মাদুরোকে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর সেই সরবরাহ বন্ধ হয়ে যায়।

এরপর জানুয়ারির মাঝামাঝি প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, যদি কোনো দেশ কিউবায় তেল রপ্তানি করে, তবে সেই দেশের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এতে কিউবার জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বৈঠকে পুতিন আরও বলেন, “১৯৫৯ সালে স্বাধীনতার পর থেকে এত গুলো বছর ধরে কী কঠিন পরিস্থিতি পার করতে হচ্ছে কিউবার জনগণকে, তা আমরা জানি। শুধুমাত্র নিজেদের ন্যায্য অধিকার এবং জাতীয় স্বার্থকে রক্ষার জন্য কিউবার জনগণকে এখনও সংগ্রাম করতে হচ্ছে।”

অন্যদিকে, হাভানায় অবস্থিত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, কিউবার জ্বালানি সংকট লাঘবে দেশটিতে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। শিগগিরই কিউবার রাজধানীতে পৌঁছাবে প্রথম চালান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত