ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
স্কুল ছুটির সংশোধিত তালিকা প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখে পবিত্র রমজান মাসে দেশের সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়ে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নতুন এই নির্দেশিকা জারি করা হয়। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই স্কুলগুলোতে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। যেহেতু ২৬ মার্চ বৃহস্পতিবার এবং এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, তাই শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত টানা ছুটি উপভোগ করতে পারবেন। আগামী ২৯ মার্চ (রবিবার) থেকে পুনরায় নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখা নিয়ে উচ্চ আদালতের রায় এবং পরবর্তীতে সেটির ওপর স্থগিতাদেশের ফলে এক ধরণের ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর জনস্বার্থ বিবেচনায় দ্রুত এই সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলে স্বস্তি ফিরেছে।
উল্লেখ্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় নির্বাচনের পর থেকেই দীর্ঘ ছুটিতে রয়েছেন, যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। দেশের কলেজগুলোতেও বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে এবং সেখানে ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটির বিষয়েও খুব শীঘ্রই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসবে বলে জানা গেছে।
[সংশোধিত ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন]
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী