ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকায় ভূমিহীনদের জমি বরাদ্দের সুযোগ নেই: ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ভূমিহীনদের পুনর্বাসনের অংশ হিসেবে সরকারি খাসজমি বরাদ্দ কার্যক্রম চলমান থাকলেও ঢাকা মহানগরে এ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, রাজধানীর সব খাসজমি অকৃষি শ্রেণিভুক্ত হওয়ায় সেখানে ভূমিহীনদের মধ্যে জমি বরাদ্দ দেওয়ার আইনি সুযোগ নেই।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।
সংসদে দেওয়া বক্তব্যে মন্ত্রী ঢাকা-১৮ আসনের খাসজমির বর্তমান অবস্থা তুলে ধরে জানান, এই আসনে মোট খাসজমির পরিমাণ ৯২৯.৯১৪০ একর। এর মধ্যে নদী শ্রেণিভুক্ত জমি নদী হিসেবে, খাল শ্রেণিভুক্ত জমি খাল হিসেবে এবং সড়ক বা হাট শ্রেণিভুক্ত জমি পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাল, বোনো ও পুকুর শ্রেণির কিছু জমি সিটি রেকর্ডে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হলেও সেগুলো এখনো নিষ্কণ্টক না থাকায় ফাঁকা অবস্থায় রয়েছে। পাশাপাশি সিটি জরিপে কিছু সম্পত্তি ভুলবশত খাস খতিয়ানে রেকর্ড হওয়ায় সেগুলো নিয়ে বিভিন্ন আদালতে দেওয়ানি মামলা চলমান রয়েছে বলেও তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, ঢাকা মহানগরের জমিগুলো অকৃষি হিসেবে চিহ্নিত হওয়ায় সেখানে ভূমিহীন পুনর্বাসনের আইনি কাঠামো প্রযোজ্য নয়। তবে বেদখল সরকারি জমি উদ্ধারের কার্যক্রম চলছে। উদ্ধারকৃত খাসজমি সরকারের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় রাজস্ব আয় বৃদ্ধির কাজে ব্যবহার করা হবে।
অন্যান্য সংসদীয় প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকার বাইরে ভূমিহীন পুনর্বাসন কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। আবেদন অনুযায়ী খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ভূমিহীনদের জমি বরাদ্দ দেওয়া হচ্ছে।
সবশেষে মন্ত্রী জানান, উদ্ধারকৃত সরকারি জমি আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ে রাজস্ব ব্যবস্থার আওতায় আনা হবে এবং তা সরকারের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)