ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
হজে শিশুসঙ্গী নিয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা
ডুয়া ডেস্ক : ২০২৫ সালের হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিলো সৌদি আরব। চলতি বছর হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রতিবছর তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষাই এই সিদ্ধান্তের লক্ষ্য। শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের যেকোনও ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
এতে আরও বলা হয়েছে, যারা এর আগে হজ করেননি, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে।
এবারের হজের নিবন্ধন করা যাবে নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে।
হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।
এদিকে, হজ প্যাকেজ বিক্রির আগে নিজেদের প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যদিও ইতোমধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে, সেখানে হজযাত্রীদের পছন্দের প্যাকেজ বাছাই, ই-ওয়ালেট নিশ্চিতকরণ এবং অন্যান্য বিষয় চূড়ান্ত করতে হবে।
সূত্র: গালফ নিউজ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস