ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জরুরি প্রয়োজন ছাড়া গাছ কাটা যাবে না: পরিবেশ উপদেষ্টা
ডুয়া নিউজ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, "গাছ কাটা যাবে না। শুধুমাত্র জরুরি প্রয়োজনে গাছ কাটা হতে পারে। আকাশমণি ও ইউক্যালিপটাসের পরিবর্তে দেশীয় গাছই লাগাতে হবে।"
আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) রংপুর সার্কিট হাউজে বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সামাজিক বনায়নের গাছের সুরক্ষা করতে হবে। যারা সামাজিক বনায়নের সুবিধাভোগী, তারা গাছ বিক্রির লাভের পরিবর্তে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে সমপরিমাণ অর্থ পাবেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ সুরক্ষায় সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। বন ধ্বংস, দূষণ ও পানি সংকট মোকাবিলা এককভাবে সম্ভব নয়। খরা, বন্যা, নদীভাঙন ইত্যাদি সমস্যা মোকাবিলায় জলাধার সংরক্ষণ, বন পুনঃস্থাপন এবং দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে।
তিনি পাথর ভাঙা বন্ধ এবং অবৈধ ইটভাটা বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তরকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একইসাথে, নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার নির্দেশও দেন। বাধের পাশে দেশীয় গাছ বেশি করে লাগানোর এবং স্থানীয় জনগণকে এতে সম্পৃক্ত করার পরামর্শও দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি