×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার

২০২৬ সেপ্টেম্বর ২৪ ২০:৪১:৩৮

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালত সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।

তবে অডিওটি তাঁর নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন রাকিবুল।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর তাঁকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে কি না, সংবাদ লেখা পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ