ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
যে কারণে বরখাস্ত হলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী
ডুয়া ডেস্ক : যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দেন।
শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হোয়াটসঅ্যাপে আপত্তিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগে অ্যান্ড্রু গুয়েনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন আপত্তিকর এবং অপমানজনক হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছেন বলে একটি সংবাদপত্র সংবাদ প্রকাশ করার পর মন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
সংবাদমাধ্যম মেইল অন সানডে এ বিষয়ে রিপোর্ট করার পর গর্টন এবং ডেন্টনের এই সাংসদকে লেবার পার্টি থেকেও বরখাস্ত করা হয়েছে।
হোয়াটসঅ্যাপে পাঠানো আপত্তিকর এবং অপমানজনক এসব বার্তায় অ্যান্ড্রু গুয়েন ভোটার, সহকর্মী এমপি এবং কাউন্সিলরদের অপমান করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে দেশটির একজন সরকারি মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার “সরকারি পদে যারা আছেন তাদের উচ্চ মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ” এবং “যে কোনও মন্ত্রী এই মান পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবেন না”।
এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্ড্রু গুয়েন বলেছেন, “অত্যন্ত বাজেভাবে ভুল বিচার করা” মন্তব্যের যে কোনও অপরাধের জন্য তিনি দুঃখিত।
তিনি বলেছেন, তিনি প্রধানমন্ত্রী এবং লোবার পার্টির সিদ্ধান্ত বুঝতে পেরেছেন এবং “যদিও বরখাস্ত করা খুবই দুঃখজনক, তারপরও আমি যে কোনও উপায়ে তাদের সমর্থন করব”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ