ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ডুয়া ডেস্ক : ক্যারিবীয় সাগরে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলো।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, কম্পনের কেন্দ্র ছিল কেম্যান দ্বীপপুঞ্জের উপকূল থেকে প্রায় ১৩০ মাইল (২০৯ কিলোমিটার) দূরে, হন্ডুরাসের উত্তর দিকে। শক্তিশালী এই ভূমিকম্পে পুরো অঞ্চল কেঁপে ওঠে, যার ফলে আশপাশের এলাকায় সুনামির আশঙ্কা সৃষ্টি হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) অগভীর গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
প্রশান্ত মহাসাগরীয় কেন্দ্র বলেছে, কেম্যান দ্বীপপুঞ্জ, জ্যামাইকা, কিউবা, মেক্সিকো, হন্ডুরাস, বাহামা, বেলিজ, হাইতি, কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া এবং গুয়াতেমালার উপকূল বরাবর ভূমিকম্পের ৬২০ মাইলের মধ্যে ভূমিকম্পের ফলে “বিপজ্জনক সুনামি ঢেউ” শুরু হয়েছিল।
তবে ক্যারিবিয়ান সাগরে শক্তিশালী কোনো ভূমিকম্পের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে পূর্ব কিউবার মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সময় রাত সোয়া ২টার দিকে আঘাত হানে।
২০১৮ সালের জানুয়ারিতেও ক্যারিবীয় সাগরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেসময় পুয়ের্তো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ