ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি রাজপথে থাকবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র বা বাধা সৃষ্টি হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি রাজপথে থাকবে এবং যেকোনো অপচেষ্টার জবাব দেওয়া হবে দৃঢ়ভাবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনের পরিবেশ ও ভোটের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি সতর্ক করে দেন, নির্বাচন বানচালের চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের উত্তরাঞ্চলের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে নীলফামারী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে তিস্তা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি।
নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে বিএনপির অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরে তিনি জানান, সরকার গঠন করলে নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এতে নারীরা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
তিনি আরও বলেন, প্রতিটি পরিবারের কাছে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে সহজ শর্তে ঋণ সুবিধা পাওয়া যাবে। বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের বোঝা কমাতে সরকারের পক্ষ থেকে জনগণের হয়ে সেই ঋণের দায় পরিশোধের কথাও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে দুপুরে ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, অতীতে যারা নির্যাতিত ও বঞ্চিত হয়েছেন, তাদের আত্মত্যাগের মূল্য কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। তাঁর মতে, এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাইয়ের নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন।
তিনি অভিযোগ করেন, গত এক যুগ ধরে জনগণ তাদের রাজনৈতিক অধিকার পূর্ণভাবে প্রয়োগ করতে পারেনি। একই সঙ্গে অর্থনৈতিক সুযোগ-সুবিধা থেকেও মানুষ বঞ্চিত হয়েছে।
যুব সমাজের কর্মসংস্থান, নারীদের মর্যাদা এবং কৃষকদের প্রাপ্য সহায়তা যথাযথভাবে নিশ্চিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষাংশে তারেক রহমান বলেন, বিএনপি একটি মানবিক, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায়। ধর্ম, পেশা বা লিঙ্গভিত্তিক কোনো বৈষম্য থাকবে না—হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমান সুযোগ পাবে। খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও নারীরা যেন নিরাপদভাবে জীবনযাপন করতে পারেন, সেই বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য বলে তিনি জানান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ