ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
জামায়াত শাসনে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “যে দেশ নিজ নেতাকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, সেই দেশ কীভাবে নিরাপদ করবে?”
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোট হবে বাংলাদেশ বদলের ভোট। এটি ২৪-এর আগস্ট যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে দেশের মানুষের জন্য পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, দেশের জনগণ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পরিবর্তন চায়।
তিনি প্রবাসীদের অবদানকেও বিশেষভাবে উল্লেখ করেন। বলেন, “প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সিলেট বিমানবন্দর আন্তর্জাতিক মানের না হওয়ায় তারা বিপদে পড়েন। সুযোগ পেলেই বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের করব। প্রয়োজনে প্রবাসীদের মৃত্যুর পর লাশ দেশে আনার দায়িত্বও সরকার নেবে।”
ডা. শফিকুর রহমান বলেন, দেশকে যুবকদের হাতে দিতে চাই। ২৪ আগস্টের আন্দোলনে যুবকরা স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিগত সময়ে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু যুবকরা সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, “আবু সাঈদ থেকে ওসমান হাদির রক্তের বিনিময়ে আমরা আজকের দেশ পেয়েছি।”
তিনি জানান, কুলাউড়ায় দাঁড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে এমপি হবেন। তবে ছায়া এমপি হিসেবে তিনি তার পাশে থাকবেন। এজন্য জনসভায় দুইজন এমপি পাওয়ার সম্ভাবনা থাকছে।
জামায়াতের আমির আরও বলেন, দেশের প্রতিটি মানুষ কৃষক থেকে শ্রমিক আইনের দৃষ্টিতে সমান। তিনি বলেন, “আমরা ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে আইন সকলের জন্য সমান হবে।”
সভায় মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও কুলাউড়া আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন- সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ ছাত্র শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সিলেট মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, লেবার পার্টি জেলা সভাপতি শাহ মাছুম ফারুকী ও এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর প্রমুখ।
সভায় শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদ প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে জনগণের সামনে পরিচয় করিয়ে দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত