ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
প্রযুক্তি ও মেধাভিত্তিক উন্নয়ন হবে দেশের ভবিষ্যৎ: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সব বয়স ও পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে প্রযুক্তি ও মেধাভিত্তিক উন্নয়ন হবে দেশের ভবিষ্যৎ। তিনি বলেন, তরুণ সমাজকে কেন্দ্র করে শিক্ষা ও কর্মসংস্থানমুখী নীতি গ্রহণ করা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুরে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনকৃত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সালাহউদ্দিন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও আলোচনা করে এই অঞ্চলের জন্য টেকসই উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। পরিকল্পনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে তরুণ সমাজ, শিক্ষা, প্রযুক্তি এবং কর্মসংস্থান।
তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী এবং অন্যান্য সিনিয়র নেতা ও স্থানীয় নেতাকর্মীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি