ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
ব্যস্ত সড়কে আছড়ে পড়লো বিমান, নিহত ২
ডুয়া ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়ার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বিমানটির মালিক ও পাইলটসহ দুই জন নিহত হয়েছেন। এ ছাড়া এক মোটরসাইকেলচালক ও বাসযাত্রী আহত হয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি বিধ্বস্ত হয়।
ব্রাজিলের মিলিটারি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপর বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন। এ ছাড়া আহত হন আরও ছয়জন। যার মধ্যে এক মোটরসাইকেলচালক ও বাসযাত্রী আছেন। দুজনের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনার ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, ছোট বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছে। এরপর এটি ছিটকে যায়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী সান্তা কাসা দে মিসেরিকোর্দিয়া ও উপা সান্তানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ প্রতিবেদনে আরও বলা হয়, ছোট দুই ইঞ্জিনের কিং এয়ার প্লেন বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গেতে যাচ্ছিল। এটি শুক্রবার সকালে কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে বিমানটি কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ব্রাজিলের বিমান বাহিনী জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব এ ঘটনার অনুসন্ধান করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস