ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে ফের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় উড়োজাহাজের চালক এবং সেখানে থাকা ৯ জন যাত্রী নিহত হয়েছেন। মৃত্যুর ঘটনাটি একজন অপারেশন বিভাগের পরিচালকের বরাত দিয়ে জানা গেছে। উড়োজাহাজটি বেরিং এয়ারের একটি সেনা ক্যাটাগরির বিমান ছিল।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২ টা ৩৭ মিনিটে উড়োজাহাজটি আলাস্কার পশ্চিমাঞ্চলের উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রার ৪৫ মিনিটের মধ্যে উড়োজাহাজটির রাডার সংকেত বন্ধ হয়ে যায়। পুলিশ ও কর্তৃপক্ষের ধারণা, বিমানটির ইঞ্জিনে গুরুতর ত্রুটি ছিল। ফলে উড়োজাহাজটি উড্ডয়ন ক্ষমতা হারাতে থাকে এবং ভূপাতিত হয়।
উড়োজাহাজের ধ্বংসাবশেষ আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে পাওয়া গেছে এবং সেখানে থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি ৭ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি, যিনি নিহতদের পরিবারের জন্য প্রার্থনার কথা জানান।
তথ্য : এনবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ