ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
১০ আরোহী নিয়ে উড়োজাহাজ নিখোঁজ
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। উড়োজাহাজে ৯ যাত্রী ও একজন পাইলট ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টায় রাজ্য পুলিশকে এই তথ্য জানানো হয়, যা এয়ারলাইন্সের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ মাইল দূরে থাকার সময় নিখোঁজ হয়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার সেখানে চলে যাওয়ার সময়ে নিখোঁজ উড়োজাহাজটির শেষ অবস্থান ছিল।
দমকল বিভাগ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে বিশেষ সরঞ্জাম ব্যবহার করছে, যা অন্ধকারে বস্তু ও লোক শনাক্ত করতে সক্ষম। মার্কিন কোস্ট গার্ড এবং বিমান বাহিনী উদ্ধার কাজে সহায়তা করছে কিন্তু এখনও নিখোঁজ উড়োজাহাজের সঠিক অবস্থান জানা যায়নি।
সিএনএন-এর খবর অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নোম বিমানবন্দরের চারপাশে হালকা তুষারপাত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। ফলে দৃশ্যমানতা মাত্র আধা মাইল হয়ে যায় এবং ঘণ্টায় ৩৫ মাইল বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ছিল।
ফ্লাইট্রাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান উড়োজাহাজটিকে সর্বশেষ বিকাল ৩টা ১৬ মিনিটে নর্টন সাউন্ডের ওপর দেখা গিয়েছিল।
নর্টন সাউন্ড হেলথ কর্পোরেশন জানিয়েছে, তারা জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত এবং নিখোঁজ যাত্রীদের স্বজনদের জন্য একটি ‘ফ্যামেলি সেন্টার’ খোলা হয়েছে, যেখানে তারা সাহায্য ও তথ্য নিতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ