ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সরকারি বাসা ছাড়লেও বিতর্ক, যা বললেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, পদত্যাগের পরও তিনি উদ্দেশ্যপ্রণোদিত ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন। সরকারি বিধি অনুযায়ী পদত্যাগের পর দুই মাস সরকারি বাসায় থাকার সুযোগ থাকলেও, তিনি সেই সুবিধা নেননি বলে দাবি করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন। পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উল্লেখ করেন, সরকারি নিয়ম অনুযায়ী দুই মাস থাকার সুযোগ থাকলেও তিনি গত বছরই পদত্যাগের মাত্র ২০ দিনের মাথায় সরকারি বাসা ছেড়ে দেন। তা সত্ত্বেও এ বিষয়টি নিয়ে তাকে মিডিয়া ট্রায়ালের মুখে পড়তে হচ্ছে বলে জানান তিনি।
এনসিপির মুখপাত্র তার পোস্টে আরও লেখেন, রাজনৈতিক অবস্থান ও যুক্তির বিপরীতে যুক্তি দেওয়ার সৎসাহস থাকলে তা প্রকাশ্যে করা উচিত। মিডিয়ার দখল থাকায় রাজনৈতিক জবাবের বদলে ব্যক্তিগত আক্রমণে নামা লজ্জাজনক ও হীনমন্যতার পরিচয় বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি সরকারি বাসা ছেড়ে দেওয়ার বিষয়টি প্রমাণ করতে বাসায় থাকা আসবাবপত্রের একটি তালিকাও সংযুক্ত করেন।
এর আগে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ‘পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ-মাহফুজ’। ওইসব খবরে বলা হয়, ছাত্র প্রতিনিধির পরিচয়ে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হেয়ার রোডের বাসা ‘নিলয়-৬’-এ গিয়ে জানা গেছে, তিনি নাকি এখনও বাসাটি ব্যবহার করছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তার বাসায় দায়িত্বরত এক কর্মচারী সাংবাদিকদের বলেন, “স্যার তো আছেন, বাসা ছাড়েননি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন