ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রংপুর সফরে এসে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায় উপস্থিত হয়ে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম, শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন এবং পরিবারের অন্যান্য সদস্য, পাশাপাশি বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এর আগে বাবনপুরে প্রবেশের সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানান। এরপর তিনি রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচন বিভাগীয় জনসভায় অংশগ্রহণের জন্য রওয়ানা হন।
দীর্ঘ দুই যুগ পর রংপুরে আসায় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অংশগ্রহণকারীরা তারেক রহমানের নির্বাচনি বক্তব্যকে একটি টনিক হিসেবে গ্রহণ করেছেন, যা ধানের শীষে ভোটদানে উৎসাহ জোগাবে বলে মনে করা হচ্ছে।
বিকেলের আগেই কালেক্টরেট মাঠ কানায় কানায় ভর্তি হয়ে গেছে। জনসভার আশপাশেও সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো। নেতাকর্মীরা লাল-সবুজের পতাকা ও ধানের শীষ হাতে তুলে উজ্জীবিত ছিলেন। বিভিন্ন স্থান থেকে বড় মিছিল জনসভা মাঠের দিকে আসছিল এবং বড় পর্দার মাধ্যমে মাঠের বাইরে বসা মানুষও তার বক্তব্য সরাসরি শুনতে পারছিল।
বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে রংপুর বিভাগীয় নির্বাচনি জনসভা শুরু হয়। সভাস্থলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
শহীদ আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের তিনি প্রথম শহীদ হিসেবে পরিচিত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট